বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা

0

লোহাগড়া(নড়াইল)সংবাদদাতা॥সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর লক্ষীপাশার আন-নূর কমপ্লেক্স জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। লোহাগড়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ আহাদুল ইসলামের আয়োজনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লোহাগড়া পৌর বিএনপির আহবায়ক মোল্যা নজরুল ইসলাম, লোহাগড়া উপজেলা যুবদলের আহবায়ক ও জেলা যুবদলের সহসভাপতি খান মাহমুদ, কৃষকদল জেলা শাখার সদস্য সচিব এনামুল কবির চন্দন, জেলা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক সাহসী ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মো. তাইবুল হাসান, বিএনপি নেতা ওহিদুজ্জামান ওহিদ, খিজির আহমেদ, লিয়াকত হোসেন লিপু, লিমন গাজী, সরদার মোস্তফা, হালিম মল্লিক, নাসির উদ্দিন, শাহনেওয়াজ সিকদার মিরাজ, মিরান মোল্যা প্রমুখ।