বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার পৌঁছে যাচ্ছে মণ্ডপে মণ্ডপে

0

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বিভিন্ন পূজা মন্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ ও শুভেচ্ছা প্রদান অব্যাহত রয়েছে।

রোববারও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট- যশোর জেলা শাখার নেতৃবৃন্দ মন্ডপে মন্ডপে গিয়ে নগদ অর্থ ও শুভেচ্ছা প্রদান করেন। পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেরিত নগদ অর্থ ও শুভেচ্ছা স্মারক সাদরে গ্রহণ করেন। এদিন যশোর পৌর সদরের ৯ টি ওয়ার্ডের ৪৯ টি পূজা ম-পে নগদ অর্থ ও শুভেচ্ছা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মো. ইসহক, গোলাম রেজা দুলু, আব্দুস সালাম আজাদ, এ কে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুলুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, বাংলাদেশ-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট্রের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব নির্মল কুমার বিট, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের সম্পাদক মন্ডলীর সদস্য মানিক সাহা, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট্রের সদস্য অ্যাড. সুদিপ্ত কুমার ঘোষ, বিদ্যুৎ বিশ্বাস, সুব্রত ঘোষ, উত্তম রায়, বাঁধন হোড় প্রমুখ।