বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ খাঁন

0
বিএনপিতে যোগ দিলেন রাশেদ খাঁন; ঝিনাইদহ-৪ আসনে পাচ্ছেন ধানের শীষের টিকিট ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দেশের রাজনীতির সমীকরণে বড় পরিবর্তন এনে বিএনপিতে যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ তাঁকে ফুল দিয়ে দলে বরণ করে নেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে রাশেদ খাঁনের জন্য ঝিনাইদহ-৪ আসনটি ইতিমধ্যে ছেড়ে দিয়েছে বিএনপি।

এর আগে এক আবেগঘন চিঠিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দেন তিনি। চিঠিতে তিনি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নুরুল হক নূরের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন।