নওয়াপাড়া ইউনিয়নে বেগম খালেদা জিয়ার স্মরণসভায় অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপি চেয়ারপারসন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিভিন্ন স্থানে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শোকসভা ও দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

প্রথমে তিনি বিরামপুরে সনাতন ধর্মাবলম্বীদের রাসখোলা মন্দিরে অনুষ্ঠিত প্রার্থনা সভায় অংশ নেন। এরপর তিনি নওদাগ্রাম গিয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য রওশন আলীর কবর জিয়ারত করেন। পরবর্তীতে তিনি মধুপুর, রোলপুর, পাঁচবাড়ীয়া ও আড়পাড়া গ্রামে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে অংশ নেন।

অনিন্দ্য ইসলাম অমিত বালিয়াডাঙ্গা গ্রামে গিয়ে সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলামের কবর জিয়ারত করেন। এছাড়াও তিনি বাহাদুরপুর ও শেখহাটিসহ বিভিন্ন গ্রামের অসুস্থ সাধারণ মানুষ এবং দলের অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহজালাল, আলাউদ্দিন আলা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান বাবলু, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, যুগ্ম-সম্পাদক আসাদুল আলম ঝন্টু প্রমুখ।