বারীনগরে প্রতিবন্ধীদের মাঝে ওষুধ বিতরণ

0

 

চুড়ামনকাটি (যশোর) সংবাদদাতা॥ মঙ্গলবার যশোর সদর উপজেলার বারীনগর সমাজকল্যাণ সংস্থার আয়োজনে ও এলএফ সিডিডি’র অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে শিক্ষা উপকরণ ও ওষুধ বিতরণ করা হয়।
বারীনগর সমাজকল্যাণ সংস্থার সভাপতি শফিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকতা আসিকুজ্জামান, হৈবতপুর ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, স্বাগত বক্তব্য দেন সংস্থার নির্বাহী পরিচালক সোহাগ হোসেন, মশিয়ার রহমান, আব্দুর রশীদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বারীনগর সমাজকল্যাণ সংস্থার সিনিয়র স্টাফ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে ৮০ জন প্রতিবন্ধীকে বিভিন্ন সহায়তা প্রদান করা হয়।