বাঘারপাড়ায় ৪৯টি ভূমিহীন পরিবার পেল নতুন ঘর

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ বাঘারপাড়া উপজেলার ৪৯টি ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হয়েছে। বুধবার (২২ মার্চ ) উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর উপহারের এসব ঘর সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন সকাল ৯টা থেকেই বাঘারপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে হাজির হতে থাকেন ঘর বরাদ্দ পাওয়া ভূমি ও গৃহহীন মানুষেরা। প্রধানমন্ত্রীর সমাপনী ভাষণের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৪৯টি ভূমি ও গৃহহীন পরিবারের হাতে নতুন ঘরের চাবি ও দলিল তুলে দেওয়া হয়। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ জাকির হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, সহকারী কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসী, ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, জাকির হোসেন, আমিনুর রহমান সরদার, বাবলু কুমার সাহা ও আসাদুজ্জামান মিন্টু, উপজেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদা আফরোজ, মৎস্য কর্মকর্তা পলাশ বালা, সহকারী মাধ্যমিক (শিক্ষা) কর্মকর্তা আবুল কালাম আজাদ,আইসিটি কর্মকর্তা অজয় পালসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সুবিধাভোগীরা।