বাঘারপাড়ায় ১৪টি হাতবোমা ও ধারালো অস্ত্রসহ আটক- ১

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামে গত রোববার রাতে অভিযান চালিয়ে ১৪টি হাতবোমা ও ২টি ধারালো অস্ত্র উদ্ধার করেছেন র‌্যাব সদস্যরা। এ ঘটনায় জামাল সরদার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত রোববার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম জয়রামপুর গ্রামের মো. জলিল সরদারের ছেলে জামাল সরদারের বাড়িতে অভিযান চালায়।

এ সময় র‌্যাব সদস্যরা তাকে আটক এবং তার বাড়ি থেকে ১৪টি হাতবোমা ও ২টি ধারালো অস্ত্র উদ্ধার করেন। এ ঘটনায় বাঘারপাড়া থানায় মামলা করা হয়েছে।