মহেশপুরে ইয়াবা ও নগদ দুই লক্ষ টাকাসহ আটক ২

0
ছবি: সংগৃহীত।

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুরে ৭ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ১লাখ ৯১ হাজার ৪২০ টাকাসহ মাদক ব্যবসায়ী মনির হোসেন (৪৬) ও রাবেয়া খাতুন খুশিকে (১৯) পুলিশ আটক করেছে। পুলিশ রোববার সকালে সাড়ে ১০টার দিকে ঘুগরী গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করে।

পুলিশের হাতে আটক মনির হোসেন মহেশপুর উপজেলার ঘুগরী গ্রামের মোজ্জাম্মেল হকের ছেলে ও রাবেয়া খাতুন খুশি একই গ্রামের হাফিজুর রহমানেসর স্ত্রী।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মহেশপুর ঘুগরী গ্রামের মনির হোসেন ও রাবেয়া খাতুন খুশি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছিলেন। তারা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহেশপুর, দত্তনগর, জলিলপুর, ভৈরবাসহ বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলেন। তাদের নামে মহেশপুর থানায় এক ডজন অভিযোগ রয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ মেহেদী হাসান জানান, আটক ইয়াবা ব্যবসায়ীদের আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান ইয়াবাসহ কোন মাদক ব্যবসা আমার থানা এলাকায় রাখবো না।