বাঘারপাড়ায় রমজানের পবিত্র রক্ষায় শোভাযাত্রা

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ বাঘারপাড়া উপজেলায় রমজান মাসের পবিত্রতা রক্ষায় সোমবার (২০ মার্চ) শোভাযাত্রা বের করেন বাংলাদেশ ইসলামী অন্দোলনের বাঘারপাড়া শাখা। দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যেও মূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি মাওলানা বেলাল হুসাইন , সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল করিম , সহসভাপতি মাওলানা আবু তাহের , মাওলানা ওলিয়ার রহমান, মাওলানা শফিউল্লুাহ, মাওলানা ওয়ালিউল্লুাহ, মাওলানা নুর উল্লাহ প্রমুখ।