বাঘারপাড়ায় মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ যশোরের বাঘারপাড়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড কাউন্সিল নির্বাচন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধদের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল)  সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ খন্দকার ও বীর মুক্তিযোদ্ধা রওশন আলী প্যানেলের পরিচিতি পর্ব হয়।
এ প্যানেলে কমান্ডার পদে বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ খন্দকার, ডেপুটি কমান্ডার পদে বীর মুক্তিযোদ্ধা রওশন আলী, সহকারী কমান্ডার পদে (সাংগঠনিক) বীর মুক্তিযোদ্ধা শ্রী হরি, পুর্নবাসন সমাজকল্যাণ শহীদ ও যুদ্ধাহত সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান, তথ্য ও গবেষণা সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা আকমাল হোসেন, অর্থ সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা উসমান গনি, দপ্তর ও পাঠাগার সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা কাওছার আলী, কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা ইমরত হোসেন ও বীর মুক্তিযোদ্ধা নারায়ন চন্দের নাম ঘোষণা করা হয়। পরিচিতি সভা শেষে আসন্ন নির্বাচনে প্যানেল বিজয়ী করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।