বাঘারপাড়ায় মাদক ব্যবসায়ী টনি আটক

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ বাঘারপাড়ায় মাদক ব্যবসায়ী আবু হাসান টনিকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার ছাইবাড়িয়া গ্রামের একটি মেহগনি বাগান থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১১ পিস ইয়াবা, সাড়ে ৬ হাজার টাকা ও একটি অ্যন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। আবু হাসান টনি বাঘারপাড়া উপজেলার ছাইবাড়িয়া গ্রামের মৃত লুৎফর মোল্লার ছেলে। এ ঘটনায় বাঘারপাড়া থানার ওসি শাহাদাত হোসেন জানান,থানায় মামলা হয়েছে।