বাঘারপাড়ায় জাতীয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ মঙ্গলবার যশোরের বাঘারপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার।
বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী, বীর মুক্তিযোদ্ধা খন্দকার শহিদুল্লাহ, বাসুয়াড়ী ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান সরদার, ধলগ্রাম ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম প্রমুখ।