বাঘারপাড়ায় ইফতার সামগ্রী বিতরণ

0

বাঘারপাড়া সংবাদদাতা॥ : যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ও নারিকেলবাড়িয়া ইউনিয়নে বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে ধলগ্রাম ইউনিয়ন এলাকার মুফতির মাদরাসা, আগড়া বাজার, আগড়া বাজারের পূর্বপাড়া, আগড়া ফুলতলা, দশপাখিয়া, ধলগ্রাম বাজার ও অন্তাইখোলার সাতটি ও নারিকেলবাড়িয়া ইউনিয়নের ৯ টি মাদরাসা ও এতিমখানায় এ ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ইউনুস শেখ, নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার এমদাদ হোসেন, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান আহমেদ, একই সংগঠনের সভাপতি বুলবুল মোর্শেদ, সাধারণ সম্পাদক শের আলী মেম্বার, ছাত্রলীগ সভাপতি বায়জিদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ পলাশ প্রমুখ।