বাগেরহাটে ১ লাখ ৭৬ হাজার শিশু খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটে ১ লাখ ৭৬ হাজার ৭১৪জন শিশুকে ভিটামিন এ+ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২০ হাজার ৯৭৩ জন শিশুকে নীল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫৫ হাজার ৭৪১ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। রোববার (১৮ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। তবে সরকারি হিসেবের বাইরে এই বয়সের মধ্যে অতিরিক্ত কোন শিশু থাকলে তাদের জন্যেও পর্যাপ্ত ক্যাপসুলের ব্যবস্থা রয়েছে। এক হাজার ৮৫৮টি কেন্দ্রে টিকা দেয়া হবে। এই কর্মযজ্ঞে স্বাস্থ্য বিভাগের ৮৪৪ কর্মীসহ ৩ হাজার ৭১৬ জন স্বেচ্ছাসেবক দায়িত্বপালন করবেন।
বুধবার (১৪ জুন) দুপুরে বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের অরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য জানানো হয়।
এ সময় বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ, ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, দেলায়ার হোসেনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।