ফুলতলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলার জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান হয়েছে। শনিবার কলেজের হলরুমে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক শেখ ইউনুছ আলী শেখ। প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও কলেজের অধ্যক্ষ গাজী মারুফুল কবির। প্রভাষক সমীর কুমার বিশ^াসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী অধ্যাপক মো. নেছার উদ্দিন, শেখ নজরুল ইসলাম ইসলাম, প্রভাষক সালমা খাতুন, তাপস কুমার মজুমদার, সাবিনা ইয়াসমিন, শাহরিয়ার মোল্যা, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে মাসুমা আক্তার সোমা, মালিহা বিনতে মজিদ, হাদিউজ্জামান হাদি, মো. শাহরিয়ার মোল্যা ও সাব্বির হোসেন।