বাগেরহাটে রেডক্রিসেন্টের দুই সদস্যকে মারধরের অপরাধে দুই যুবকের কারাদণ্ড

0

বাগেরহাট অফিস ॥ বাগেরহাট সদর হাসপাতালে যুব রেডক্রিসেন্টের দুই সদস্যকে মারধরের অপরাধে দুই যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম এই দণ্ডাদেশ দেন। এর আগে বেলা ১১টার দিকে সিরিয়াল ভঙ্গ করে টিকাদান কেন্দ্রে প্রবেশের চেষ্টায় বাধা দেওয়ায় রেডক্রিসেন্টের ওই দুই সদস্যকে মারধর করেন দন্ডাদেশপ্রাপ্ত যুবকরা।
দন্ডাদেশপ্রাপ্তরা হলেন, বাগেরহাট সদরের ভদ্রপাড়া গ্রামের মালেক হাওলাদের ছেলে আলী হোসেন এবং একই গ্রামের আশরাফ ফরাজির ছেলে একরাম ফরাজি। আহত রেডক্রিসেন্ট সদস্যরা হলেন, রাতুল কুমার শীল (১৯) এবং জিলানী (১৬)। আতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।