বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু,আহত ১

0

 

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে কর্মরত অবস্থায় বিদ্যুতায়িত হয়ে নাদিম হোসেন (২৮) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকার ব্যবসায়ী দিপঙ্করের ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। এসময় মো. কামরুল (৩২)
নামের আরেক রাজমিস্ত্রি গুরুত্বর আহত হয়েছেন। বাগেরহাট জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা
শেষে কামরুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মৃত নাদিম হোসেন যাত্রাপুর এলাকার দুলাল শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী কবির হোসেন বলেন, ‘সকাল থেকে নাদিম, কামরুলসহ আমরা চারজন যাত্রাপুর এলাকার দিপঙ্করের ভবনে কাজ করছিলাম। বেলা সাড়ে ১১টার দিকে কলাম তৈরির জন্য ফর্মা ওঠাচ্ছিলেন নাদিম হোসেন। এসময় বিদ্যুতের তারে ফর্মা লেগে নাদিম হোসেন ও কামরুল গুরুতর আহত হন।পরবর্তীতে দুজনকে দ্রুত বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে আসি আমরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাদিমকে মৃত ঘোষণা করেন।’
বাগেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক গোলাম রাফি বলেন, দুপুরে
বিদ্যুতায়িত অবস্থায় দুজন রোগীকে নিয়ে এসেছিল হাসপাতালে। তার মধ্যে নাদিম নামের
একজনকে মৃত অবস্থায় হাসাপাতালে আনা হয়। অন্যজন কামরুলও গুরুতর আহত ছিলেন। তাকে
প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।