বাগেরহাটে বিজ্ঞান মেলা শুরু

0

বাগেরহাট সংবাদদাতা॥ ৪৩তম বিজ্ঞান ও প্রযুুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বাগেরহাটে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগর আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।