তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালায় কেন্দ্রীয় পানি কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে তালা উত্তরণ আইডিআরটিতে সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় পানি কমিটি নেতা অ্যাড. কামরুজ্জামান, আব্দুর রাজ্জাক মলঙ্গী, শেখ আবদুল হান্নান, অধ্যক্ষ এনামুল ইসলাম, ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কওয়ার আলী জোয়ার্দ্দার, ইউপি চেয়ারম্যান নাজমুস শাহাদৎ প্রমুখ। সভায় এই অঞ্চলের জলাবদ্ধতা পরিস্থিতির ওপর একটি ভিডিও ডক্যুমেন্টেশন তৈরি, পানি কমিটি কর্তৃক ভবদহ ও সাতক্ষীরা এলাকা পরিদর্শনের সিদ্ধান্ত হয়।