বাগেরহাটে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল ও ক্রিড়া সামগ্রী বিতরণ

0

বাগেরহাট সংবাদদাতা॥ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও মহান স্বাধীনতা সুবর্নজয়ন্তী উপলক্ষে সেবা ও ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুল হক, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মুছাব্বেরুল ইসলামসহ স্থানীয় জন প্রতিনিধিসহ আরও অনেকে।


এদিন, বাগেরহাট সদর উপজেলার ১৪০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল, গৃহহীনদের ঘরের চাবি প্রদান, ২৫টি মাদরাসায় ১২৫ জেল কোরআন শরীফ, হতদরিদ্র ৫৬ নারীর কর্মসংস্থানের জন্য ৫৬টি সেলাই মেশিন, ১০ খেলার মাঠে ৩০টি বলসহ বিভিন্ন ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়।


এছাড়া কৃষিযন্ত্র পাতি, মৎস্য খাদ্য সামগ্রী ও যুবঋণ বিতরণ করেন সংসদ সদস্য শেখ তন্ময়। বিতরণ অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন সংসদ সদস্য শেখ তন্ময়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, করোনাকালীন সময়ে আমরা খুবই চিন্তিত ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রম মেধা ও পরামর্শে দেশের সবাই মিলে সেই করোনার ভয়াবহতা থেকে আমরা বেঁচে আছি। এরপরে আমাদের অনেক সংকট তৈরি হয়েছে। এসব সংকট পূরণের জন্য সকলকে এক সাথে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান তিনি।