বাগেরহাটে অন্ধ কিশোরীকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

0

বাগেরহাট অফিস ॥ বাগেরহাটে অন্ধ কিশোরীকে ধর্ষণের অভিযোগে মনিরুজ্জামান হাওলাদার মনি (৪৫) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে বাগেরহাট মডেল থানা পুলিশ সদর উপজেলার নওয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এর আগে ওই কিশোরীর বাবা ধর্ষণ মামলা করেন। শনিবার গ্রেফতারক্রতকে আদালতে সোপর্দ করে পুলিশ। গ্রেফতার মনিরুজ্জামান হাওলাদার মনি বাগেরহাট সদর উপজেলার সুলতানপুর গ্রামের আকরাম হোসেন হাওলাদারের ছেলে। পার্শ্ববর্তী নওয়াপাড়া বাজারে তার কসমেটিকসের দোকান রয়েছে।ওই কিশোরীর বাবা জানান, শুক্রবার সকালে তার মেয়েকে বাড়িতে রেখে পরিবারের সদস্যরা জরুরি কাজে বাইরে গিয়েছিলেন। বাড়িতে একা পেয়ে অন্ধ কিশোরীকে ধর্ষণ করেন ব্যবসায়ী মনিরুজ্জামান। বাড়িতে ফিরলে ধর্ষণের বিষয়টি বাবা-মাকে জানায় ওই কিশোরী। বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম বলেন, ওই কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মনিরুজ্জামানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।