গুপ্ত আর সুপ্ত এক হয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র শুরু করেছে : প্রতিমন্ত্রী অমিত

0
ছবি: লোকসমাজ।

চুড়ামনকাটি (যশোর) সংবাদদাতা ॥ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশব্যাপী গুপ্ত আর সুপ্ত এক হয়ে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু তাদের সে স্বপ্ন কখনো পূরণ হবে না। কারণ এই সরকার ভোট ডাকাতি বা ড্যামি নির্বাচনের সরকার না। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। তাদের সকল পরিকল্পনা দেশবাসী প্রতিহত করবে।

তারা মুখে মুক্তিযোদ্ধার কথা বললেও রাজাকারের সাথে গোপনে আঁতাত করে সরকারের বিরুদ্ধে বিভিন্ন নৈরাজ্য সৃষ্টি করছে।

তিনি শুক্রবার বিকেলে চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের সামনে এ সভা হয়।

তিনি আরো বলেন, মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ শুরু করেছে। দেশব্যাপী মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হয়েছে। আগামীতে আরো কঠোরভাবে অভিযান চালাতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

ছবি: লোকসমাজ।

এ সময় প্রতিমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে বলেন, এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হলো পাচার রোধ করা। পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম থাকায় সীমান্ত দিয়ে তেল পাচারের ঝুঁকি তৈরি হচ্ছিল। বিকল্প কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় সরকার বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংকট কেটে গেলে এবং আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার স্থিতিশীল হলে দেশের বাজারেও মূল্য পুনরায় সমন্বয় করা হবে। পরিস্থিতি অনুকূলে থাকলে আগের তুলনায় জ্বালানি তেলের দাম কমানো হতে পারে বলেও আশ্বাস দেন তিনি।

ছবি: লোকসমাজ।

ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলাপরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সদস্য কাজী আযম, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দার হোসেন, সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুল ইসলাম মিঠু,ইদ্রিস আলী,সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, সিনিয়র সহ সভাপতি শেলিনা পারভীন শেলী, সদর উপজেলা কৃষক দলের আহবায়ক নাসু, সদস্য সচিব মহাসিন আলী, যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান বিপ্লব, হৈবতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আয়ূব হোসেন, সাধারণ সম্পাদক আবুল খায়ের, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু তালেব, রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদ, আবুল কালাম আজাদ, যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন,ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান।