দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের মিছিল

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যশোরে প্রতিবাদ অব্যাহত রয়েছে। দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল মিছিল ও সমাবেশ করেছে।

শুক্রবার বিকেলে তিন সংগঠনের যৌথ মিছিল ও সমাবেশে যশোরের রাজপথ উত্তাল হয়ে ওঠে।

ছবি: লোকসমাজ।

শহরের চিত্রা মোড়ে মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, দেশের মানুষ কাঙ্খিত জাতীয় নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকারকে পাঁচ বছর দেশ পরিচালনার জন্য দায়িত্ব দিয়েছে। জনগণের লুটপাটের টাকা নিয়ে ভারতে পালিয়ে থেকে বস্তির টোকাইদের দিয়ে দুই চারটি ককটেল ফুটিয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন জনগণের সরকারের পতন ঘটানো যাবে না। আমরা রাজপথে দেশ বিরোধী সকল সন্ত্রাসীদের মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি। খুনি হাসিনা পালিয়ে গেলেও তারা দোসাররা এখনো রয়ে গেছে।

ছবি: লোকসমাজ।

এই যশোরেও পালিয়ে থাকাও আওয়ামী লীগের গড ফাদারদের লালিত সন্ত্রাসীরা অবস্থান করছে। যারা দীর্ঘ ১৭ বছর যারা এই যশোরে সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম কায়েম করেছিল তাদের অবিলম্বে আটকের দাবি জানান নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ। জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহ নেওয়াজ ইমরানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক কবির হোসেন বাবু, নাজমুল হোসেন বাবুল, আমিনুর রহমান মধু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।

ছবি: লোকসমাজ।

সমাবেশ শেষে তিন সংগঠনের শীর্ষ নেতাদের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের সরব উপস্থিতিতে একটি মিছিল বের হয়ে দাড়াটানা, বকুলতলা মোড় হয়ে বিমান অফিস মোড়ে গিয়ে শেষ হয়।