বাগেরহাটের ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের ফকিরহাটে ট্রলির ধাক্কায় আজগর আলী হাওলাদার (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ফলতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহত অবস্থায় ভ্যানচালককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।
নিহত আজগর আলী হাওলাদার (৬০) গোপালগঞ্জ সদরের নিচুপাড়ার গোয়াটা এলাকার আলী হাওলাদারের ছেলে।
মোল্লাহাট হাইওয়ে থানার সার্জেন্ট কামরুজ্জামান জানান, সকালে ভ্যানচালক আজগর আলী গোপালগঞ্জ থেকে ভ্যান চালিয়ে ফকিরহাটের দিকে আসছিলেন। ভ্যানটি খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এসে পৌঁছালে বাইপাস সড়ক দিয়ে আসা একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন ভ্যানচালক আজগর।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবব্রত রায় জানান, দুর্ঘটনা কবলিত ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রলির চালক পালিয়ে গেছেন।