বাগআঁচড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা॥ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপকারভোগী ৬৮১ জন কার্ডধারী দুস্থ পরিবারের মাঝে নভেম্বর মাসের চাল বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে ৬৮১জন কার্ডধারীর মাঝে এ চাল বিতরণ করা হয়। এ সময় সেখানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সালমা চৌধুরী ও বাগআঁচড়া খাদ্য গুদামের পরিদর্শক আলতাফ হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়াও শার্শা উপজেলা বিএনপির সদস্য ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন,শার্শা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন বাবু, মিকাইল হোসেন মনা, জামাল উদ্দীন, বিএনপি নেতা মোনায়েম হোসেন,রফিকুল ইসলাম স্বর্ণকার,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বাগআঁচড়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ৬৮১ জন কার্ডধারী ভোক্তার মাঝে ১৫ টাকা কেজি ধরে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।