বাঁকড়ায় দোকানে আগুন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে একটি দোকানে আগুন লেগে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে, রোববার বিকালে উপজেলার বাঁকড়া বাজারের রব্বানী মার্কেটে এর মেসার্স মা এন্টারপ্রাইজে। জানা গেছে, রোববার বিকাল সাড়ে ৩ টার দিকে মেসার্স মা এন্টারপ্রাইজের মালিক আব্দুল গফুরের দোকানে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে ঝিকরগাছার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হয়েছেন বলে ঝিকরগাছার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান।