বন্দবিলা ও খাজুরা বাজার গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি গঠন

0

খাজুরা (যশোর) সংবাদদাতা॥ বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি যশোরের খাজুরা বাজার ও বন্দবিলা ইউনিয়ন শাখা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বাজারের সেফ দ্যা ফিউচার ফাউন্ডেশন অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মন্টু। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা ও জেলা সভাপতি আব্দুল মান্নান বিশ^াস। সাংবাদিক মোজাফ্ফর হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এস এম জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন যশোর সদর উপজেলা শাখার সভাপতি কে এম মাসুদ পারভেজ, বাঘারপাড়া উপজেলা শাখার সভাপতি সীমা খাতুন। সম্মেলন শেষে সংগঠনের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ সিরাজুল ইসলামকে সভাপতি ও সাংবাদিক মোজাফ্ফর হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য কমিটির নাম ঘোষণা করেন।