বটিয়াঘাটায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

0

বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা ॥ বটিয়াঘাটা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রেস কাবের কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মঙ্গলবার বেলা ১১ টায় তার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেস কাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধরণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ মো. মনিরুজ্জামান, সাংবাদিক মো. আহসান কবির, পরিতোষ রায়, এস এম এ ভুট্টো, শাহিন বিশ্বাস, বুদ্ধদেব মন্ডল, প্রশান্ত বিশ্বাস, তরিকুল ইসলাম, বিপ্রদাস রায়, শাওন হাওলাদার প্রমুখ। এ সময় নির্বাহী কর্মকর্তা উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।