বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক পাচ্ছেন ঝিকরগাছার আইয়ুব হোসেন

0

 

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকের জন্যে মনোনীত হয়েছেন ঝিকরগাছার উপসহকারী কৃষি অফিসার আইয়ুব হোসেন। আগামী ১২ অক্টোবর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনা এই পদক প্রদান করবেন বলে জানা গেছে। বিষয়টি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং খামারবাড়ি, পরিচালক হাবিবুর রহমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে নিশ্চিত করেছেন।