ফের শুরু যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট, ম্যাগপাই ক্লাবের জয়

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট খেলা আবারও মাঠে গড়িয়েছে। কয়েকদিনের বিরতি শেষে রোববার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ম্যাগপাই ক্লাব জয় লাভ করে।
টস জিতে প্রথমে রাইজিং স্টার ক্লাব ব্যাট করতে নেমে ৪৯ দশমিক ১ বলে সবকটি উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে । দলের পক্ষে ব্যাট হাতে আবির হোসেন ৬২, অয়ন ঘোষ ৩৩ এবং সাকিব ১২ রান সংগ্রহ করেন। বল হাতে ম্যাগপাই ক্লাবের আসিফ আফ্রিদি ও সাহাদ ৩টি করে, শহিদুল ইসলাম ২টি এবং মাসুম বিল্লাহ ১টি উইকেট লাভ করেন। জয়ের জন্য তারা ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪১ ওভার ৫ বলে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে ব্যাট হাতে সাহাদ ৫৪,স¤্রাট ৪৯,মহসিন আহমেদ ৩১ এবং মাসুম বিল্লাহ ১২ রান সংগ্রহ করেন। বল হাতে রাইজিং স্টার ক্লাবের সাকিব ৩টি এবং অন্তু ও সাকিব ১টি করে উইকেট লাভ করেন। আজকের খেলা যশোর ক্রিকেট ক্লাব বনাম সূর্য্য সংঘ। উল্লেখ্য যশোরে ৫১ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কারণে লিগের খেলা স্থগিত করা হয়।