ফুলতলায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

0

 

ফুলতলা (খুলনা) অফিস ॥ কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ফুলতলা থানার উদ্যোগে শনিবার সকালে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। থানা পুলিশের ওসি মো. ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী জাফর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন ও ফারজানা ফেরদৌস নিশা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, জেলা আওয়ামীলীগ নেতা মো. আসলাম খান, ওসি (তদন্ত) শাহাদাৎ হোসেন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু ও সরদার মনিরুল ইসলাম, কমিউনিটি পুলিশিং কমিটির উপজেলা সভাপতি আতিয়ার রহমান আকুঞ্জী, পুলিশের এসআই শফিকুল ইসলাম ও খায়রুল হোসেন, শ্রমিক নেতা বকুল ভুইয়া, ডা. বিকাশ রায় প্রমুখ। এর আগে র‌্যালি বের করা হয়।