কেশবপুর প্রেস ক্লাব দখলমুক্ত না হওয়ায় নির্বাচন স্থগিত ঘোষণা

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুর প্রেস ক্লাবের আগামী ২৬ সেপ্টেম্বরে অনুষ্ঠেয় দ্বি-বার্ষিক নির্বাচন স্থগিত করা হয়েছে। বুধবার শহরের একটি কক্ষে প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেস ক্লাব দখলমুক্ত না হওয়ায় নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রেস ক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, আব্দুস সাত্তার মোল্লা, যুগ্ম সম্পাদক উৎপল দে, সিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ শামসুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া সম্পাদক মাসুম বিল্লাহ, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, নির্বাহী কমিটির সদস্য নূরুল ইসলাম খান, মেহেদী হাসান জাহিদ, আয়ুব আলী খান, ওলিয়ার রহমান।

সভায় সর্বসম্মতিক্রমে গত ২০ সেপ্টেম্বর বহিরাগত কতিপয় ব্যক্তি প্রেস ক্লাবে প্রবেশ করে সাংবাদিকদের মারধর, ভাঙচুর ও প্রেস ক্লাব ভবনে তালা ঝুলিয়ে দেওয়ায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকায় দ্বি বার্ষিক নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশনের চেয়ারম্যানকে পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে গত ৯৬ ঘন্টা পার হলেও কেশবপুর প্রেস ক্লাব ভবন তালাবদ্ধ থাকা ও সাংবাদিকরা ভবনে ঢুকতে না পারায় কেশবপুরের সচেতন মহলে তীব্র ক্ষোভেরদ সঞ্চার হয়েছে।