ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হত্যা নির্যাতন বন্ধের দাবিতে কেশবপুরে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হত্যা নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে শহরের ত্রিমোহিনী মোড়ে উপজেলা খেলাঘর আসরের উদ্যোগে ওই মানববন্ধন করা হয়। উপজেলা খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ মন্টু, কেশবপুর প্রেস ক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন ম-ল, সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলী প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সংহতি প্রকাশ করে অংশ নেন।