ফকিরহাটে উৎসবমুখর পরিবেশে চলছে দুর্গোৎসব

0

 

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা ॥ ফকিরহাটে দেবীর বোধন ও ষষ্ঠী পূজার মধ্য দিয়ে বুধবার হিন্দু সম্প্রদায়ের দুর্গোৎসব শুরু হয়েছে। এবার উপজেলায় ৬৯টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করতে পুলিশ ও আনসার সদস্যরা পাহারায় রয়েছেন। এছাড়া সেনাবাহিনী ও র‌্যাবের টহল দিতে দেখা গেছে।
রাতুল দে, অর্পিতা দে, পূজা ঘোষ, মৌলি মজুমদার, জয়া মজুমদারসহ কয়েকজন বলেন, ‘মায়ের আগমনে আমরা খুব আনন্দিত। প্রতি বছর এই পূজার সময়টা অপেক্ষা করা হয়। সকাল থেকে কয়েকটি মণ্ডপ ঘুরেছি । ভালো লেগেছে, সব গুলো প্রতিমাই খুব সুন্দর হয়েছে। আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে এবারের শারদীয় দুর্গোৎসবের।