বাগআঁচড়ার সাংবাদিক জয়নালের পিতার ইন্তিকাল

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শা উপজেলার বাগআঁচড়ার সাংবাদিক জয়নাল আবেদ্বীন এর পিতা কিআহম্মাদ শনিবার দুপুরে ঝিকরগাছার কুলবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মরহুমের ছেলে সাংবাদিক জয়নুল আবেদ্বীন জানান, বেশ কিছুদিন অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে শনিবার কুলবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে তার পিতা মারা যান।