প্রেস ক্লাব যশোরের সদস্যপদ পেলেন ২৯ সাংবাদিক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ প্রেস ক্লাব যশোরের নতুন সদস্য হিসেবে ২৮ জন সাংবাদিককে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আবেদনের প্রেক্ষিতে সাবেক একজনের সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে। এতে মোট ২৯ জন সংবাদকর্মী প্রেস ক্লাব যশোরের সদস্যপদ লাভ করেছেন।

বুধবার (২৬ আগস্ট) ক্লাব মিলনায়তনে আয়োজিত আহ্বায়ক কমিটির এক সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে এই নতুন সদস্যপদ অনুমোদন দেওয়া হয়। প্রেস ক্লাব যশোরের আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলা ও সদস্যসচিব মবিনুল ইসলাম মবিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনপত্র যাচাই-বাছাই ও কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী শর্তসাপেক্ষে এসব সদস্যপদ প্রদান করা হয়েছে।

নতুন সদস্যপদপ্রাপ্তরা হলেন, দৈনিক লোকসমাজের প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, ৭১ টিভির জেলা প্রতিনিধি মো. ফরহাদ আলী, এখন টিভির জেলা প্রতিনিধি রিপন হোসেন চঞ্চল, দৈনিক রানারের ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল আলম দিপু, দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার মাসুদ রানা বাবু, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি জিয়াউল হক, দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার স্বপ্না দেবনাথ, সময় টিভির ক্যামেরাপার্সন আবুল কালাম আজাদ, সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার সৈয়দ শাহ মুস্তফা হাশমি সাজু, এটিএন বাংলার জেলা প্রতিনিধি তামান্না ফারজানা খান চৌধুরী, দৈনিক নতুন সকালের বার্তার বিশেষ প্রতিবেদক মো. তরিকুল ইসলাম তারেক, ৭১ টিভির ক্যামেরাপার্সন মোহাম্মদ রাব্বি আল আমিন, দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার তহমিনা বিশ্বাস, দৈনিক সত্যপাঠের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ এমএ রাজা, দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার নিজাম উদ্দিন ভূঁইয়া শিমুল, দৈনিক নতুন সকালের বার্তার ফটো সাংবাদিক রতন সরকার, দৈনিক সুবর্ণভূমির সম্পাদক এজাজ উদ্দিন টিপু, দৈনিক রানারের ডেপুটি এডিটর প্রণব কুমার দাস, টাইমস অফ বাংলাদেশের জেলা প্রতিনিধি মো. রায়হান সিদ্দিক, চ্যানেল আইয়ের ক্যামেরাপার্সন মো. ইমরান হোসেন রাজ, ওয়ান নিউজ বিডির সম্পাদক আল মামুন শাওন, দৈনিক রানারের যুগ্ম বার্তা সম্পাদক সালমান হাসান, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি এম আর মশিউর, দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার আসিফুল হাসান, প্রতিদিনের কণ্ঠের সম্পাদক সুন্দর সাহা, দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার এসএম আরিফ, সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার শাহারুল ইসলাম ফারদিন ও দৈনিক কল্যাণের সহ-সম্পাদক রেজোয়ান হক বাপ্পী।

অন্যদিকে আবেদনের প্রেক্ষিতে শর্তসাপেক্ষে সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে দৈনিক কল্যাণের স্টাফ রিপোর্টার সাবেক সদস্য সুলতান মাহমুদ রিপনের।