প্রেস ক্লাব যশোরের নির্বাচন স্থগিত

0

 

স্টাফ রিপোর্টার॥ প্রেস ক্লাব যশোরের আগামীকাল অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক এক বিজ্ঞপ্তিতে জানান, অনিবার্য কারণবশত প্রেসক্লাব যশোরের ৩০ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নির্বাচনে ভোট গ্রহণের তারিখ জানানো হবে।