প্রেসক্লাবের সাবেক সভাপতি ফকির শওকত হাসপাতালে ভর্তি

0

স্টাফ রিপোর্টার ॥ প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি সাংবাদিক নেতা ফকির শওকত (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়েছেন। গুরুতর অবস্থায় যশোর করোনারি কেয়ার ইউনিটের চিকিৎসাধীন রয়েছেন। স্বজনরা জানিয়েছেন, উপশহরস্থ নিজবাসায় গতকাল সকাল সাড়ে ৯টার দিকে সাংবাদিক ফকির শওকত হৃদরোগে আক্রান্ত হন। তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। তিনি যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালে সহযোগী অধ্যাপক (কার্ডিয়াক) ডা. কাজল কান্তি দাঁ এবং ডা. মো. শরিফুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, ফকির শওকতের অসুস্থতার খবর শুনে যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোক সমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাংবাদিক আহসান কবির বাবুসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতা তাকে হাসপাতালে দেখতে যান। নেতৃবৃন্দ ফকির শওকতের আশু সুস্থতা কামনা করেন।