বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান

0
হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান। তাঁকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।। ছবি: সংগৃহীত

হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। বুধবার রাতে বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁকে হাসপাতালের কোরোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করে জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মঈন খানকে জরুরি ভিত্তিতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টায় হাসপাতালে চিকিৎসাধীন আবদুল মঈন খানকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি সেখানে অবস্থানরত চিকিৎসকদের কাছ থেকে মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

পরিবার, দলীয় নেতাকর্মী এবং সরকারের পক্ষ থেকে প্রবীণ এই রাজনীতিকের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করা হয়েছে।