প্রেসকাব যশোর সভাপতির সুস্থতা কামনা জেইউজেনেতৃবৃন্দের

0

কোভিড-১৯ এ আক্রান্ত প্রেসকাব যশোরের সভাপতি, দৈনিক যশোর সম্পাদক জাহিদ হাসান টুকুনের সুস্থতা কামনা করেছেন যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁর আশু আরোগ্য কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। এক যৌথ বিবৃতিতে জেইউজে সভাপতি সাজেদ রহমান, সহসভাপতি প্রণব দাস, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রুবেল, কোষাধ্যক্ষ মারুফ কবীর, নির্বাহী সদস্য সফিক সায়ীদ ও জিয়াউল হক তাঁর সুস্থতা কামনা করেন। পৃথক বিবৃতিতে তাঁর সুস্থতা কামনা করেছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মনোতোষ বসু, যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন, নির্বাহী সদস্য নূর ইমাম বাবুল ও গোপীনাথ দাস। প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বর্তমানে চিকিৎসকদের পরামর্শে শহরের রেল রোডস্থ নিজ বাসভবনে চিকিৎসাধীন আছেন। বিজ্ঞপ্তি