প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা সকালে নয়, হবে শুক্রবার বিকালে

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, ৯ জানুয়ারি (শুক্রবার) সকালের পরিবর্তে বিকালে এই পরীক্ষা নেওয়া হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-২) রাজীব কুমার সরকার রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৯ জানুয়ারি সকাল ১০টা থেকে সাড়ে ১১টার পরিবর্তে বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত লিখিত পরীক্ষা নেওয়া হবে।

“তিন পার্বত্য জেলা ছাড়া দেশের সব জেলায় একযোগে এই পরীক্ষা হবে। এ বিষয়ে চিঠি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।”