প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে পল্লী প্রাণী চিকিৎসকদের পরিচিতি সভা

0

 

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কোটচাঁদপুর উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক সমবায় সমিতির নেতৃবৃন্দ রোববার দুপুরে সদ্য যোগদানকারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে আলোচনা ও পরিচিতি সভার আয়োজন করে। স্থানীয় পশু হাসপাতাল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সজীব আহমেদ বকুল। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার আতাউর রহমান, মফিজুল ইসলাম, হারুন-অর-রশিদ, সমিতির সহ-সভাপতি নাজমুস সাকিব মিন্টু, বকুল উদ্দীন, টিটো মিয়া, সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম রশিদ, সাংগঠনিক সম্পাদক জিপু হাসান, সহ-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক আলাউদ্দীন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সমিতির নেতৃবৃন্দ প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কুমার দাসকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। ডা. পলাশ কুমার দাস তার বক্তব্যে পল্লী প্রাণী চিকিৎকদের নীতি বজায় রেখে তাদের কর্তব্য পালনের আহ্বান জানান।