লোহাগড়ায় করোনা ভাইরাস নির্মূলে মানবাধিকার কমিশনের সাবান-মাস্ক বিতরণ

0

শিমুল হাসান, লোহাগড়া (নড়াইল)॥ মরনঘাতী করোনা ভাইরাস নির্মূলে জনসচেতনতা সৃষ্টির লক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন নড়াইল জেলা শাখা নানা কর্মসূচী পালন করেছে। সূত্র জানায়, সোমবার বিকালে সংগঠনের আয়োজনে শতাধীক সাধারণ মানুষের মাঝে ডেটল সাবান, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজেশন বিতরণসহ যানবাহনে জীবানুনাশক স্প্রে ছিটানো হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর দপ্তরের বিশেষ প্রতিনিধি মানবতাবাদী মোঃ মুক্ত রহমানের তত্বাবধানে কর্মসূচীতে নেতৃত্ব দেন সংগঠনের নড়াইল জেলার সাধারণ সম্পাদক সরদার আব্দুল হাই। এসময় সংগঠনের সহসভাপতি শেখ মফিজুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য স,ম লুৎফর রহমান, সৈয়দ শরিফুল ইসলাম সরু, লোহাগড়া পৌর প্রেস কাবের সভাপতি শিমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।