আকরামুজ্জামান ॥ জাতীয় সংসদে ২০২০-২০২১ সালের প্রস্তাবিত বাজেট নিয়ে যশোরের রাজনৈতিক ও ব্যবসায়ী মহল তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সরকার দলের পক্ষ থেকে বাজেটকে যুগান্তকারী ও বাস্তবসম্মত বলা হলেও দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপিসহ সরকারের মিত্র দলগুলোও প্রস্তাবিত বাজেটের তীব্র সমালোচনা করেছেন। করোনাকালে স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার বিষয় উপেক্ষিত করে রাজস্ব ও ঋণ নির্ভর উচ্চমাত্রার এ ঘাটতি বাজেটকে তারা প্রত্যাখান করেছেন।
যশোর জেলা বিএনপি : প্রস্তাবিত বাজেটকে উচ্চমাত্রার ঘাটতি বাজেট, বাস্তবতা বিবর্জিত, কল্পনাপ্রসূত বলে মন্তব্য করেছেন যশোর জেলা বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজেটে বৈদেশিক ঋণ নির্ভর, অনুমানভিত্তিক এবং কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে বিগত দিনের পত্র-পত্রিকায় প্রকাশিত দুর্নীতির মহাউৎসবের ধারাবাহিকতার বাজেট। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বিশ্ব যখন করোনা মহামারিতে আক্রান্ত সেখানে উন্নত দেশগুলো তাদের জিডিপির ৫% স্বাস্থ্য খাতে বরাদ্দ রেখে জনগণের স্বাস্থ্য সেবার দিকে সুনজর দিচ্ছে। অন্যদিকে আমাদের দেশে ঘোষিত বাজেটে জিডিপির ১.৩% বরাদ্দ রাখা হয়েছে। দেশ ও জাতীয় প্রত্যাশা ছিল স্বাস্থ্যখাতে জিডিপির অন্তত ২% বরাদ্দ রাখা। থোক বরাদ্দ রাখা হয়েছে ১০ হাজার কোটি টাকা। এটাকে কিভাবে ব্যয় হবে বা সেটি গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় কতটা কার্যকর হবে তার সুস্পষ্ট রূপরেখা নেই। এ প্রকার বরাদ্দের ব্যবহার নিয়ে আমাদের অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা রয়েছে। এছাড়া লক্ষ্য করলে অনুমান করা যায় যে, ৩ লাখ ৭৮ হাজার কোটি টাকা যে রাজস্ব আয় ধরা হয়েছে তা চলমান করোনা প্রভাবের কারণে বিপর্যস্ত অর্থনীতির মধ্যে লক্ষ্য পূরণ হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। যদি লক্ষ্যমাত্রা পূরণ না হয়, সে ক্ষেত্রে ব্যাংক ঋণের ওপর নির্ভরতা আরও বেড়ে যাবে, এমনিতেই সরকার বিগত দিনে ব্যাংকগুলো থেকে অতিমাত্রায় ঋণ নিয়ে রেখেছে, তার ওপর চলতি বাজেটের ব্যাংক ঋণ ধরা হয়েছে ৮৪ হাজার ৯৮০ কোটি টাকা। ব্যাংক ঋণের ওপরে অতিমাত্রায় নির্ভর হলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাবে। নতুন নতুন বিনিয়োগ থমকে যাবে। অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং কর্মসংস্থান কমবে ও বেকারত্বের হার বাড়াবে। অন্যদিকে বিদেশি ঋণের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মহাসচিবের প্রস্তাব ছিল, স্বল্পসুদে দীর্ঘ মেয়াদী প্রেস পিরিয়ডসহ সুবিধাজনক কোন দাতা সংস্থা থেকে ঋণ গ্রহণ করা , কিন্তু এ বিষয়ে কোন সুস্পষ্ট ব্যাখ্যা বাজেটে লক্ষিত হয়নি বলে তিনি উল্লেখ করেন। বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, বিগত দিনে পত্র-পত্রিকায় প্রকাশিত বিভিন্ন মেগা প্রকল্পে ব্যাপকভাবে দুর্নীতির চিত্র ফুটে উঠলেও এ বিষয়ে বাজেট অধিবেশনে কোনো আলোচনা না হওয়ায় ঘোষিত বাজেটে থোক বরাদ্দ ১০ হাজার কোটি টাকাসহ অন্যান্য যে সমস্ত খাতে ব্যয় বরাদ্দ করা হয়েছে সেখানে বিগত দিনের মত দুর্নীতির আশঙ্কা রয়েছে। কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতিকে উৎসাহিত করবে।
বিশ্ব ব্যাংক, এডিপি, বিভিন্ন দাতা সংস্থা ও বিভিন্ন গবেষণা সংস্থার পক্ষ থেকে বাংলাদেশসহ সারা বিশ্বে জিডিপি কমবে বলে আশঙ্কা প্রকাশ করেছে, সেখানে ঘোষিত বাজেটে ৮.২% জিডিপি কিভাবে অর্জন হবে তার কোন দিক নির্দেশনা এ বাজেটে নাই। সেই সাথে ঘোষিত বাজেটে কালো টাকা সাদা করার বিষয়টি মনে হয়েছে দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থকে উৎসাহিত করা হচ্ছে। অন্যদিকে ১ লাখ ৯০ হাজার কোটি টাকার ঘাটতি বাজেট কিভাবে সমন্বয় হবে তার কোন দিক নির্দেশনা এ বাজেটে লক্ষ্য করা যায় নাই। দেশের বিশিষ্ট অর্থনীতিবিদগণের মতে, এতে অর্থনীতি সচল করার কোন ধারণাই নেই এবং এটি বাস্তবায়নযোগ্য কিনা সে ব্যাপারে সন্দিহান। সেখানে এর সাফল্য নিয়ে প্রশ্ন থেকে যায়। শুধু অর্থ-ব্যয় নয়, ব্যয় করা অর্থ কতটা কাজে লাগলো তার ওপর নির্ভর করে সফলতা। প্রস্তাবিত বাজেট ঋণ নির্ভর অনুমানভিত্তিক, সাধারণ জনগণের আশা আকাঙ্খার পরিপন্থি এ বিষয়ে জাতীয়তাবাদী দল বিএনপি যশোর জেলা শাখা মনে করে এই বাজেটটি বাস্তবায়ন করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। ফলে দলটির পক্ষ থেকে গণবিরোধী এ বাজেট প্রত্যাখান করা হয়।

অনিন্দ্য ইসলাম অমিত : ঘোষিত বাজেটের প্রতিক্রিয়ায় বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমাদের মত নি¤œ মধ্যবিত্তের দেশে এতো বড় ঘাটতি বাজেট বাস্তবায়ন করা কতটা সম্ভব হবে তা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। প্রায় দুই লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রার এ বাজেট যে সম্পূর্ণ অবাস্তব তা ইতিমধ্যে বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদরাও বলতে শুরু করেছেন। মূলত বাজেট প্রণয়নে যে ঘাটতি পূরণের কথা বলা হয়েছে বাস্তবিক অর্থে ঘাটতি আরও বেশি বাড়বে। কারণ কোনোভাবেই রাজস্ব আদায় করা সম্ভব হবে না। তিনি বলেন, সরকার ঘোষিত বাজেটের ঘাটতি পূরণের জন্য সরকার যে বিকল্প পদ্ধতির কথা বলেছে তার একটি হচ্ছে ব্যাংক ব্যবস্থা, অন্যটি হচ্ছে বৈদেশিক সাহায্য আদায়। কিন্তু এটি কখনও বাস্তবায়ন সম্ভব নয়। সারাবিশ্ব যখন করোনা আক্রান্ত তখন কাঙ্খিত বৈদেশিক সাহায্য আদায়ে সরকার ব্যর্থ হবে। সেক্ষেত্রে সরকারকে একমাত্র ব্যাংকের ঋণের ওপর নির্ভর করতে হবে। কিন্তু বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা ইতোমধ্যে প্রায় ধ্বংস হয়ে গেছে। ইতোমধ্যে সমস্ত ব্যাংক তারল্য সংকটে ভুগছে। সরকার এর আগে করোনার কারণে যে প্রণোদনা ঘোষণা করেছে সেটাও ব্যাংকের লোন এবং সুদ মওকুফ নির্ভর। ফলে বাজেটের ঘাটতি পূরণে আবার যদি নতুন করে ব্যাংক থেকে লোন নিতে হয় তাতে স্পষ্ট বেসরকারি ব্যাংকগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত ও হুমকির মুখে পড়বে। ব্যবসা-বাণিজ্যও তারল্য সংকটে পড়বে। ফলে এর কারণে কর্মসংস্থান সংকুচিত হবে। কেননা আমাদের মতো দেশে ৮৫ শতাংশ কর্মসংস্থান বেসরকারি উদ্যোগে হয়ে থাকে। বেসরকারি খাত ক্ষতিগ্রস্ত হলে এর প্রভাব সামগ্রিকভাবে পড়বে। তিনি বলেন, করোনাকালে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই পঙ্গু। স্বাস্থ্য ব্যবস্থার অবকাঠামো অত্যন্ত নাজুক। দেশে গরিব এবং মধ্যবিত্তদের জন্য যে কোনো চিকিৎসা ব্যবস্থা নেই সেটি অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছে। বহু বছর ধরে আমাদের দেশের অর্থনীতিবিদরা বলে আসছেন বাজেটে স্বাস্থ্যখাতে বেশি বরাদ্দ দেয়া হোক। উন্নত বিশ্বে সাধারণত আমরা দেখি যে জিডিপির ৫ শতাংশ মতো বরাদ্দ দেয়া হয়। অথচ সেখানে আমরা দেখলাম আমাদের বাজেটে স্বাস্থ্যখাতে ১ দশমিক ৩ শতাংশ বরাদ্দ দেখানো হয়েছে। এটি কোনোভাবেই কাঙ্খিত নয়। করোনাকালে স্বাস্থ্য ব্যবস্থার কারণে মানুষ যে কষ্ট পাচ্ছে তা সরকার বিন্দুমাত্র বিবেচনায় আনেনি। সর্বোপরি করোনা মোকাবেলার জন্য সরকার যে বাজেট প্রণয়ন করার কথা তা এ বাজেটে প্রতিফলন ঘটেনি বলে তিনি মন্তব্য করেন।

শহিদুল ইসলাম মিলন : প্রস্তাবিত বাজেটকে সময়োপযোগী, জনকল্যাণমুখী, যুগান্তকারী বলে মন্তব্য করেছেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি শহিদুল ইসলাম মিলন। গত শুক্রবার রাতে বাজেট প্রতিক্রিয়ায় তিনি বলেন, বাজেটে করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যখাতকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। এছাড়াও কৃষি, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা, শিা, খাদ্যবান্ধব কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা সম্প্রসারণ, তিগ্রস্ত শিল্প, কর্মসংস্থানসহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। তিনি বলেন, বাজেট নিয়ে বিএনপিসহ কিছু রাজনৈতিক দল নানা মন্তব্য করলেও বাস্তবে এসব বক্তব্যের পক্ষে কোনো যুক্তি নেই তাদের কাছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশ এগিয়ে যাবে বলে তিনি দাবি করেন।

অ্যাড. রবিউল আলম : জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি ও যশোর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম বলেন, বাজেটে যে পরিমাণ ব্যাংক ঋণের কথা বলা হয়েছে তা বাস্তবায়ন হলে বেসরকারি ঋণ ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। রাজস্ব ঘাটতি এ বাজেট বাস্তবায়ন বৈশিক করোনা পরিস্থিতিতে বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা দিবে। তিনি বলেন, বাজেটে কালো টাকা সাদা করার সিদ্ধান্ত একেবারেই অনৈতিক। এর ফলে দুর্নীতিকে উৎসাহিত করবে। তবে বাজেটে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যখাত ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধির বিষয়কে তিনি ইতিবাচক হিসেবে মন্তব্য করেন। তিনি বলেন, আমরা আশা করেছিলাম কৃষক, শ্রমিক, দিনমজুরের জন্য ঘোষিত বাজেটে সরকার রেশনিং পদ্ধতি চালুর ঘোষণা দেবে। তার জন্য বরাদ্দও থাকবে। কিন্তু তা করা হয়নি। সামাজিক নিরাপত্তার বলয় আরও বৃদ্ধি করে এ ধরণের সিদ্ধান্ত নিলে আরও ভালো হতো। এক কথায় বড় মাত্রার এ ঘাটতি বাজেট বাস্তবায়নে সরকারকে বড় চ্যালেঞ্জ নিতে হবে।

ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) : প্রস্তাবিত বাজেটকে চরম উচ্চাভিলাষী, বাস্তবতা বিবর্জিত, কল্পনা বিলাসী গণবিরোধী বাজেট বলে আখ্যা দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কমরেড নুরুল হাসান ও সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ এক বিবৃতিতে বলেন, পার্লামেন্টে উত্থাপিত বাজেট চরম উচ্চভিলাষী, বাস্তবতা বিবর্জিত, কল্পনা বিলাস ও ফাঁকা বুলি সর্বস্ব, জনগণকে বোকা বানানোর প্রয়াস মাত্র। গত বাজেটের নির্ধারিত প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়নি। আর এবার করোনা আক্রান্ত বিশ্ব পরিস্থিতিতে ৮.২% ল্যমাত্রা অর্জনের ঘোষণা হাস্যকর। জীবন জীবিকা, বেকারত্ব, সমাজিক নিরাপত্তা, স্বাস্থ্য বিষয়ের প্রতি অগ্রাধিকার না দিয়ে উন্নয়নের নামে প্রবৃদ্ধি দেখিয়ে লুটপাটের প্রক্রিয়ায় ঋণ বৈষম্যকে বাড়িয়ে তোলা ও লুটেরাদের স্বার্থ সংরণের ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। নেতৃবৃন্দ বলেন, বাজেটের রাজস্ব আয়, ব্যাংক ঋণ ও বৈদেশিক সাহায্যের অর্থ সংকুলানের যে কথা বলা হয়েছে তা জনগণের ঘাড়ে ‘মড়ার ওপর খাড়ার ঘা’ এর সামিল। বাজেটে বর্তমান বাস্তবতায় দেশ বাঁচাতে পারে যে কৃষিখাত তাকে অবহেলা করে বরাদ্দ রাখা হয়েছে মাত্র ৫.৩%। জাতীয় স্বার্থ ও বেকার সংকট নিরসনে রাষ্ট্রায়াত্ব শিল্প ও রুগ্ন শিল্পখাত সবল করার বিষয় উপো করে মাত্র ০.৭% বরাদ্দ দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার নগ্ন রূপও বেরিয়ে এসেছে। সেখানে পরীা, চিকিৎসা ও নিরাময়ে সাধারণ রোগীরা বঞ্চিত হয়ে পথে-ঘাটে মৃত্যুবরণ করছে। সেই স্বাস্থ্যখাতকে উপো করে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ৫.১%। যা দ্বারা সরকারের মানবিক মূল্যবোধ বোঝা যায়। এখানে নূন্যতম ১০% বরাদ্দ দেওয়ার দাবি উপেতি হয়েছে। এমন অবস্থায় একথা পরিস্কার করে বলা যায়, করোনা পরিস্থিতির মধ্যদিয়ে দেশ যে ভয়াবহ মানবিক অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে, এ বাজেট তা মোকাবিলা করতে পারবে না। প্রকৃতপক্ষেই এই বাজেট ১% দুর্বৃত্ত, লুটেরা বুর্জোয়া শ্রেণি ও আমলাদের স্বার্থ রা করবে। নেতৃবৃন্দ প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী বলে তা প্রত্যাখ্যান করেন।
মিজানুর রহমান খান : বাজেটকে অতিমাত্রার ঘাটতি বাজেট বলে মন্তব্য করেছেন যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আলহাজ মিজানুর রহমান খান। তিনি বলেন, বাজেটে যে পরিমাণ রাজস্ব আদায়ের টার্গেট দেখানো হয়ে তা বর্তমান করোনা পরিস্থিতিতে মোটেও বাস্তবায়ন সম্ভব নয়। কেননা করোনার কারণে দেশের ব্যবসা-বাণিজ্যে শোচনীয় অবস্থা বিরাজ করছে। ফলে সরকারের এ ঘাটতি বাজেট বাস্তবায়নে ব্যাংক ঋণের ওপর পুরোপুরি নির্ভর করতে হবে। এর ফলে বেসরকারি ব্যাংকগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং বিনিয়োগ সংকটে পড়বে। বেসরকারি ব্যাংগুলো যদি বিনিয়োগ সংকটে পড়ে তাহলে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের ওপর এর বড় ধরনের প্রভাব পড়বে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, বাজেট বাস্তবায়ন করতে হলে সরকারকে বিপুল পরিমাণ বৈদেশিক সাহায্য অর্জনে সক্ষম হতে হবে। তবে বৈশি^ক এ করোনা পরিস্থিতিতে সেটি সম্ভব হবে কি-না তা নিয়ে সন্দেহ রয়েছে।





