প্রবীণ সাংবাদিক মান্নান মিয়া ও শাহানারা বেগম স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ সদ্য প্রয়াত প্রবীণ সাংবাদিক এম এ মান্নান মিয়া এবং শাহানারা বেগমের আত্মার মাগফিরাত কামনায় শনিবার (১ এপ্রিল)  প্রেসক্লাব যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ -দ্দৌলা,  সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সহ সভাপতি নূর ইসলাম, যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন, হাবিবুর রহমান মিলন, দপ্তর সম্পাদক তৌহিদ জামান, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক তহীদ মনি, নির্বাহী সদস্য শহিদ জয়, ফিরোজ গাজী, প্রয়াত সাংবাদিক শাহানারা বেগমের স্বামী আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, মেয়ে তামান্না ফারজানা খান চৌধুরী, ছেলে ওয়ারেশ খান চৌধুরী তন্ময়, পুত্রবধূ সুলতানা রাজিয়া আকন্দ, প্রয়াত সাংবাদিক আব্দুল মান্নান মিয়ার মেয়ে শায়লা পারভীন, সুমনা পারভীন, ছেলে এ.এফ.এম কাইয়ুমসহ সাংবাদিকবৃন্দ।