প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে কৃতজ্ঞতা ও দোয়া অনুষ্ঠান

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, মনিরামপুরবাসীর আশীর্বাদ ও ভালবাসায় আজ তিনি সুস্থ হয়েছেন। ফলে তিনি যতদিন বাঁচবেন ততদিন এলাকাবসীর কল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন। মঙ্গলবার বিকেলে মনিরামপুর পাট গবেষণা ইন্সটিটিউট চত্বরে আয়োজিত কৃতজ্ঞতা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, আবুল কালাম আজাদ, পৌর সাধারন সম্পাদক কামরুজ্জামান, অ্যাডভোকেট বশির আহম্মেদ, অধ্যক্ষ রবিউল ইসলাম ফারুকী, মাওলানা মহাসিন আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান শামসুল হক মন্টু, ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মাদ আলী, প্রেসকাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি রতন কুমার পাল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন লাউড়ী রামনগর কামিল মাদ্রসার অধ্যক্ষ মফিজুর রহমান। উল্লেখ্য, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য স্ত্রী পুত্রসহ করোনায় আক্রান্ত হন। আক্রান্তের পর মনিরামপুরের বিভিন্ন এলাকায় প্রতিমন্ত্রী পরিবারের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করা হয়। তারই অংশ হিসেবে কৃতজ্ঞতা, দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।