প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল

0
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিন উপলক্ষে শংকরপুর কাওমি মাদ্রাসা ও এতিমখানায় যশোর নগর ছাত্রদলের দোয়া ও মোনাজাত অনুষ্ঠান।। ছবি: লোকসমাজ

বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে যশোর নগর ছাত্রদল। ২৪ আগস্ট প্রতিমন্ত্রী অমিতের জন্মদিন উদযাপনে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়।

নগর ছাত্রদলের আয়োজনে যশোর শহরের শংকরপুরের ‘আব্দুল আজিজ কাওমি মাদ্রাসা ও এতিমখানা’-এ এই বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের সার্বিক সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিন উপলক্ষে যশোরের শংকরপুর কাওমি মাদ্রাসা ও এতিমখানায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে যশোর নগর ছাত্রদল।। ছবি: লোকসমাজ

দোয়া মাহফিলে যশোর জেলা ও নগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি এবং সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ কায়সার ইস্তি উপস্থিত থেকে কর্মসূচির দিকনির্দেশনা দেন। এছাড়াও যৌথভাবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম জয়, শরিফুল ইসলাম রিঙ্কু ও রাউফুল ইসলাম সজল।

নগর ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন যৌথ আহ্বায়ক সাব্বির আহমেদ, নিয়াজ মাহমুদ শিশির, সানজিদ হাসান মারুফ ও নাঈম আল রাব্বি। এ সময় যশোর নগর ছাত্রদলের অধীনস্থ ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত হয়ে দোয়া মাহফিলের কার্যক্রমে অংশ নেন।