সীমান্তে বিএসএফের অমানবিক পুশ-ইন তৎপরতা; বিজিবি ও এলাকাবাসীর রাত-দিন পাহারা

0
চুয়াডাঙ্গা সীমান্তে যাচাই-বাছাই ছাড়াই বিএসএফ কর্তৃক বাংলাভাষীদের পুশ-ইন করার অমানবিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় বাসিন্দারাও বিজিবির সাথে রাত দিন-রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছেন।। ছবি: সংগৃহীত

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি ॥ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কোনো যাচাই-বাছাই ছাড়াই বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে রাতের আঁধারে সীমান্তের এপারে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই অমানবিক পুশ-ইন কার্যক্রম ঠেকাতে চুয়াডাঙ্গার ভারত সীমান্তে রাত-দিন সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে রাত জেগে সীমান্ত পাহারায় অংশ নিচ্ছেন।

বিজিবি হ্যান্ডমাইকে অবৈধ অনুপ্রবেশ বিষয়ে সতর্কতামূলক প্রচার চালাচ্ছে এবং সীমান্তের ১৫০ গজের মধ্যে কেউ যেন অবস্থান না নেয়, সে বিষয়ে এলাকাবাসীকে সজাগ রাখছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে টহল অব্যাহত রয়েছে এবং স্থানীয় বাসিন্দারা এই কাজে সক্রিয়ভাবে সহযোগিতা করছেন।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, বিজিবি রাতদিন সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে কাজ করে যাচ্ছে এবং এই উদ্যোগে স্থানীয় জনগণের অংশগ্রহণ উল্লেখযোগ্য।