পুলিশ বলছে প্রতারণা মামলা সংবাদ সম্মেলনের নড়াইল সিআইডির বিরুদ্ধে উঠিয়ে নেয়ার অভিযোগ

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের বাঘারপাড়া মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কোষাধ্যক্ষ নিছার আলীকে গত ১২ মার্চ নড়াইল সিআইডি পুলিশ  আটক করে। বৃহস্পতিবার (৩০ মার্চ ) প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন । প্রতিষ্ঠানের প্রধান  মাহমুদ হাসানের  যোগসাজসে  বিনা কারণে তাকে পুলিশ আটক করে নিয়ে যায়।  অবশ্য পুলিশ বলছে, একটি প্রতারণা মামলার কারণে তিনি নিজে সিআইডি অফিসে এসেছিলেন।
এ সময়  নিছার আলী আরও বলেন, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অনুমোদন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পাবার পর কার্যক্রম শুরু করা হয়। মোট ১৯ জন শিক্ষক কর্মচারি নিয়োগ করা হয়। কলেজের নতুন ভবন করার জন্য রশিদের মাধ্যমে শিক্ষক কর্মচারিদের কাছ থেকে অনুদানের টাকা গ্রহন করা হয়। এক পর্যায়ে ভবন নির্মাণ শেষে হলে আয় ব্যয়ের হিসাব দিতে বলা হলে প্রতিষ্ঠান প্রধান মাহমুদ হাসান চাকরি করবেন না বলে জানান। হঠাৎ গত ১২ মার্চ নড়াইল জেলার সিআইড পুলিশের এএসআই আশরাফ আলী আমার বাঘারপাড়ার ধলগ্রামের বাড়িতে এসে ধরে নিয়ে যান। পরে আমার সাথে খারাপ আচারণ করা হয়।
এব্যাপারে নড়াইল সিআইডি পুলিশের এএসআই আশরাফ আলী জানান, নড়াইল জেলা সদরের নড়াইল গ্রামের মাহমুদ হাসান নড়াইল আদালতে প্রতারণা মামলা করেন নিছার আলীসহ তার স্ত্রী ও মেয়ের নামে। সেটি জানার পর তিনি নিজে এসে আমাদের অফিসে যোগাযোগ করেছেন। আমরা তাকে টাকা নিয়ে ঝামেলা মিটিয়ে ফেলতে বলেছি।
বাঘারপাড়া মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মাহমুদ হাসান জানান, কলেজটি এখনও কোন অনুমোদ পায়নি। আমাকে চাকরি দেবার জন্য কলেজের কোষাধ্যক্ষ নিছার আলী ৪ লাখ ৮৬ হাজার টাকা নিয়েছেন। কিন্তু তাকে টাকা দিতে বললে তিনি তালবাহানা করেন। বিষয়টি নিয়ে আমি নড়াইল আদালতে প্রতারণা মামলা করেছি। এখন তিনি মিথ্যা বানোয়াট অভিযোগ করছেন।