পাতিবিলা ফুটবল দলকে ২-০ গোলে হারিয়ে জয় নাভারণের

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছার সীমান্তবর্তী মাশিলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাদক বিরোধী ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত একমাত্র খেলায় জয় পেয়েছে যশোরের শার্শা উপজেলার নাভারণ বঙ্গবন্ধু স্পোটিং ক্লাব। তারা ২-০ গোলে পরাজিত করে চৌগাছার পাতিবিলা ফুটবল একাদশকে। খেলা শুরুর ১৩ মিনিটে বিজয়ী দলের স্টাইকার ৯নং জার্সি পরিাহত বিপ্লবের গোলে লিড নেই বঙ্গবন্ধু স্পোটিং ক্লাব। প্রথমার্ধে কোন দল আর গোলের দেখা পায়নি। এই অবস্থায় বিরাততে যায় উভয়দল। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে উভয় দলই গোল পেতে মরিয়া হয়ে উঠে। চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ। এক পর্যায়ে দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে বিজয়ী দলের খেলোয়াড় বিপ্লব আরও একটি গোল করেন। কিন্তু অফসাইডে গোল হয়েছে এমন দাবি করেন পাতিবিলা ফুটবল একাদশের খেলোয়াড়রা। তাদের এই দাবি অযৌক্তিক আখ্যা দিয়ে গোল ডেকে দেয়ায় ক্ষুব্ধ হয়ে মাঠ ছেড়ে চলে যান পাতিবিলা ফুটবল একাদশের সকল খেলোয়াড়, ফলে টুর্নামেন্ট পরিচালনা কমিটি বঙ্গবন্ধু স্পোটিং ক্লাবকে ২- তে বিজয়ী ঘোষণা করেন।
পাতিবিলা ফুটবল একাদশের ম্যানেজার শিক্ষক তারিকুল ইসলাম তারিক বলেন, খেলা শুরুর আগে থেকেই স্থানীয় ওই রেফারিদের নিয়ে আমাদের অভিযোগ ছিল, কিন্তু কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। তার ফলে খেলার ফলাফল যা হওয়ার তাই হয়েছে। আমরা মাঠ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি। আগামী দিনের সকল খেলায় রেফাার পরিবর্তনের চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানান টুর্নামেন্ট পরিচলনা কমিটির দায়িত্বশীল এক কর্তা।